Jago news
সুবিধাবঞ্চিতদের পাশে ল্যাম্প বাংলাদেশ
সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ল্যাম্প বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ এলাকায় অসহায় সম্বলহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের কাছে এসব কম্বল বিতরণ করা হয়।